মালিবাগে আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালিবাগের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম ইকবাল হোসেন (৫০)।
রামপুরা থানার উপপরিদর্শক তাইজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইকবালের মরদেহ আর ইসলাম আবাসিক হোটেলের পাঁচতলার একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়। ওই কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। কক্ষ থেকে একটি কীটনাশকের শিশি পাওয়া যায়।
জাতীয় পরিচয়পত্র দেখে পুলিশ মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করে। পরিচয়পত্র অনুযায়ী, ইকবালের গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চরকখালি গ্রামে। শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি ঠিকানাও উল্লেখ আছে পরিচয়পত্রে।
পুলিশের ধারণা, ইকবাল জনশক্তি রপ্তানির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মুঠোফোনে গ্রাহকদের ফোন আসছিল অনবরত। পুলিশ ইকবালের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।