মালিবাগে চরম জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি না হলেও রাজধানীর মালিবাগের খানাখন্দে জর্জরিত নিউ সার্কুলার রোডটি সারা বছর পানিতে সয়লাব থাকে। এই সড়ক ব্যবহারকারীদের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। উড়াল সড়কের নির্মাণকাজ জনদুর্ভোগে অসহনীয় মাত্রা যোগ করেছে। এলাকার ব্যবসায়ীদের প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে। ছবিগুলো গতকাল মঙ্গলবার দুপুরে আয়েশা শপিং কমপ্লেক্সের সামনে থেকে তুলেছেন আবদুস সালাম

.
.


মালিবাগ মোড় থেকে মৌচাক মার্কেট পর্যন্ত পুরো সড়কটিরই বেহাল অবস্থা।

.
.


 ভারী যানবাহন চলার সময় নোংরা পানির ঢেউ ওঠে।

.
.


পথচারীদের কাদা-জল মাড়িয়ে চলতে হচ্ছে।

.
.


 গাড়ির চাকা পড়ছে বড় বড় গর্তে।

.
.


গর্তে পড়ে উল্টে যেতে পারে রিকশা, তাই সাবধানে চলতে হচ্ছে।

.
.


এর মাঝেও থেমে নেই আগে যাওয়ার প্রতিযোগিতা।

.
.


রিকশা চালাতে চালকদের রীতিমতো কসরত করতে হচ্ছে।

.
.


 গাড়ির জট লেগেই আছে।