মালিবাগে ট্রেনের ধাক্কায় বৃদ্ধেও মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে গতকাল রোববার ট্রেনের ধাক্কায় চান মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের লাশ পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ।জিআরপি থানার উপপরিদর্শক আবুল খায়ের জানান, গতকাল দুপুর পৌনে ১২টার দিকে মালিবাগ রেলক্রসিং দিয়ে রাস্তা পারাপারের সময় চান মিয়াকে ধাক্কা দেয় দিনাজপুরগামী একতা এক্সপ্রেস। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। চান মিয়া মালিবাগ রেলক্রসিং এলাকায় কলা বিক্রি করতেন। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জে।