মালিবাগে হিউম্যান হলারে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মালিবাগে গতকাল শনিবার বিকেলে একটি হিউম্যান হলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে পুলিশ জানায়। তবে এতে কেউ হতাহত হয়নি। ঘটনার সময় পাশেই থাকা মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল হাসান বলেন, বিকেল পাঁচটার দিকে মালিবাগ থেকে গাড়িটিতে যাত্রী উঠিয়ে খিলগাঁও যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন চালক। চালক গাড়ি চালু করার সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়। তড়িঘড়ি করে চালকসহ সব যাত্রী গাড়ি থেকে নেমে যান। এই ঘটনায় কেউ হতাহত না হলেও পুরো গাড়িটি আগুনে পুড়ে যায়। উপপরিদর্শক রফিকুল হাসান আরও বলেন, এটি কোনো নাশকতামূলক ঘটনা নয়। যান্ত্রিক ত্রুটির কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।