মাল্টিপারপাস হলের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএ ভবনের দশম তলায় নির্মাণ করা হয়েছে ‘অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হল’। গত বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও এএফসি হেলথ লিমিটেডের চেয়ারম্যান এ বি এম গোলাম মোস্তফা যৌথভাবে এই হলের উদ্বোধন করেন।
২০০ জনের ধারণক্ষমতাসম্পন্ন এই হলটি সম্মেলন, সেমিনার, কর্মশালা ছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছায়েদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপাচার্য ফিতা কেটে হলের উদ্বোধন করেন। তিনি হল নির্মাণে অর্থায়নের জন্য এএফসি হেলথ লিমিটেডকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি।