মাল্টিপ্ল্যান মার্কেটের ব্যবসায়ীদের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহিরাগত ব্যক্তিদের হামলা ও হুমকির প্রতিবাদে রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটির ব্যবসায়ীরা গতকাল দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেছেন। একই সঙ্গে তাঁরা দোষী ব্যক্তিদের বিচার দাবি করেছেন।নিউমার্কেট থানার পুলিশ সূত্রে জানা গেছে, মাল্টিপ্ল্যান মার্কেটের ব্যবসায়ীদের কমিটি গঠন নিয়ে সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন তালুকদার ওরফে শ্যামলের সঙ্গে অন্য ব্যবসায়ীদের দ্বন্দ্ব আছে। এর জের ধরে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ৩৫ থেকে ৪০ জনের একটি বহিরাগত দল মার্কেটে গিয়ে গেটে থাকা নিরাপত্তাকর্মীদের মারধর করে। খবর পেয়ে এলিফ্যান্ট রোড পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।