মাহবুব উদ্দিনকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংসদ মাহবুব উদ্দিন খোকনকে বিদেশে যেতে বাধা না দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন। একই সঙ্গে তাঁকে বিদেশ যেতে বাধা দেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। চার সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। জানা যায়, ১৪ সেপ্টেম্বর পেশাগত উদ্দেশে তাঁর লন্ডনে যাওয়ার কথা ছিল। ওই দিন তাঁকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাধা দেওয়া হয়।