উপপরিচালককে লাঞ্ছিত করার প্রতিবাদে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকি ৎ সকেরা গতকাল রোববার কর্মবিরতি পালন করেছেন। জরুরি বিভাগ ছাড়া অন্য সব বিভাগে রোগী ভর্তি বন্ধ থাকায় রোগীরা দুর্ভোগে পড়েন। হাসপাতালের পরিচালক ফরিদ-উজ-জামান স্বীকার করেছেন, কর্মবিরতির কারণে চিকি ৎ সাসেবা ব্যাহত হচ্ছে। লাঞ্ছিত হওয়ার ঘটনা সম্পর্কে মিটফোর্ড হাসপাতালের উপপরিচালক মো. আবুল হাসেম খান প্রথম আলোকে বলেন, গত শুক্রবার রাতে তিনি স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগে চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের নেতা মো. জাহাঙ্গীরের সঙ্গে একদল যুবককে জটলা করতে দেখেন। তিনি জাহাঙ্গীরকে ওয়ার্ডের বাইরে গিয়ে কথা বলার নির্দেশ দেন। পরদিন বেলা একটার দিকে তাঁর অফিসকক্ষে ওই যুবকেরা জোর করে ঢুকে পড়ে। তারা অকথ্য ভাষায় উপপরিচালককে গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেয়।আবুল হাসেম বলেন, যুবকদের নেতৃত্বদানকারী নিজেকে ৬৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসির হিসেবে পরিচয় দেয় এবং উপপরিচালক কেন তাকে চিনতে পারেনি সেই কৈফিয়ত চায়। ঘটনার পরপরই হাসপাতালের সিসিটিভিতে ধারণ করা ছবি দেখে পুলিশ ওই দিনই সন্ধ্যায় মো. নাসিরকে গ্রেপ্তার করে।অন্যদিকে উপপরিচালককে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে হাসপাতালের চিকি ৎ সকেরা কর্মবিরতির ঘোষণা দেন গত শনিবার। গতকাল বেলা ১০টা থেকে একটা পর্যন্ত চিকি ৎ সকেরা সেবা বন্ধ রাখেন। মূল অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার পরও কেন হাসপাতালে অচলাবস্থার সৃষ্টি করা হলো জানতে চাইলে কর্মসূচিতে অংশ নেওয়া চিকি ৎ সকেরা প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় আরও কয়েকজন যুক্ত আছে। তাদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য তাঁরা আন্দোলন করছেন। এ ছাড়া ওই ঘটনায় যারা ইন্ধন দিয়েছে, তাদেরও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন চিকি ৎ সকেরা। দুপুরে আন্দোলনরত চিকি ৎ সকেরা আওয়ামী লীগ সমর্থিত চিকি ৎ সকদের সংগঠন স্বাধীনতা চিকি ৎ সক পরিষদের (স্বাচিপ) মহাসচিব ইকবাল আর্সলানের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। পরে হাসপাতালের চিকি ৎ সক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে অবেদনবিদ্যা বিভাগের শিক্ষক আনোয়ার হোসেন হাওলাদার এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্মবিরতি প্রত্যাহারের কথা জানান।মো. আবুল হাসেম খান স্বাচিপের মিটফোর্ড শাখার সভাপতি। তাঁর ওপর হামলার পরপরই স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, র্যাব, পুলিশ ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।জানা গেছে, গত বৃহস্পতিবার হাসপাতালের ওষুধ বিক্রির সময় হাতেনাতে একজনকে ধরে উপপরিচালক পুলিশে সোপর্দ করেন। একটি সূত্র বলছে, উপপরিচালককে লাঞ্ছিত করার সঙ্গে ওষুধ পাচারকারীদের যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে সরকারের একটি সংস্থা।