মিটফোর্ডে আগুন আতঙ্ক, রোগীদের মধ্যে ভীতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে গতকাল বুধবার সন্ধ্যায় আগুন আতঙ্কে রোগীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে।হাসপাতালের ওয়ার্ডমাস্টার আবদুর রউফ কবিরাজ জানান, গতকাল বুধবার সন্ধ্যার দিকে হাসপাতালের ছয়তলায় স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের প্রসূতি পূর্ব ওয়ার্ডে একটি বৈদ্যুতিক লাইট থেকে হঠাৎ ধোঁয়া বের হতে থাকে। এ সময় রোগীরা দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে।অপর একটি সূত্রে জানা গেছে, ছয়তলায় আগুন আতঙ্ক দেখা দিলে ভর্তিকৃত রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা কক্ষ থেকে বেরিয়ে পড়ে। তবে কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হয়।হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক আবুল হাসেম খান প্রথম আলোকে বলেন, সেখানে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি।