মিটফোর্ডে আবারও বিক্ষোভ সমাবেশ, চিকি ৎ সা ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপপরিচালককে লাঞ্ছিত করার প্রতিবাদে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের চিকি ৎ সক-কর্মকর্তা ও কর্মচারীরা গতকাল সোমবার বিক্ষোভ সমাবেশ করেছেন। তিন দিন ধরে মিটফোর্ড হাসপাতালে প্রতিবাদ কর্মসূচি চলায় রোগীরা মারাত্মক দুর্ভোগে পড়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মিটফোর্ড হাসপাতালের চিকি ৎ সকসহ বিভিন্ন স্তরের প্রায় দেড় শ কর্মী প্রতিবাদ সমাবেশ করেন। পরে ওই সমাবেশে যোগ দেন চিকি ৎ সকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতারা। বিএমএর মহাসচিব শারফুদ্দিন আহমেদ চিকি ৎ সকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। আন্দোলনরত চিকি ৎ সকেরা উপপরিচালক মো. আবুল হাসেম খানের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার হওয়া আসামি মো. নাছিরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তাঁরা বলেন, হাসপাতালের মতো সুরক্ষিত একটি জায়গায় অস্ত্রসহ উপপরিচালকের কক্ষে ঢুকে তাঁর ওপর হামলা চালানো হয়েছে। হাসপাতালের বিভিন্ন পর্যায়ে কর্মরত নারীরা ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিন দিন ধরে চলা কর্মসূচির কারণে গতকালও রোগীদের ভর্তি কার্যক্রম ব্যাহত হয়। নাম প্রকাশ না করার শর্তে একাধিক চিকি ৎ সক প্রথম আলোকে বলেন, বেলা সাড়ে ১১টা থেকে পৌনে দুইটা পর্যন্ত চলা বিক্ষোভে বিভিন্ন বিভাগের আবাসিক চিকি ৎ সক ও আবাসিক সার্জনরা অংশ নেন। এতে করে জরুরি রোগী ভর্তি কার্যক্রম ব্যাহত হচ্ছে। বেলা আড়াইটার মধ্যে রোগী ভর্তি হতে পারলে তার যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা এবং বিনা মূল্যে ওষুধ পাওয়া যায়। বিক্ষোভের কারণে তিন দিন ধরে রোগীদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মিটফোর্ড হাসপাতালের চলমান কর্মসূচির কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। উল্লেখ্য, গত শনিবার মিটফোর্ড হাসপাতালের উপপরিচালক মো. আবুল হাশেম খানের কক্ষে ঢুকে একদল যুবক তাঁকে লাঞ্ছিত করে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. নাছির নামে এক যুবলীগ নেতাকে ওই দিনই গ্রেপ্তার করা হয়েছে।