মিটফোর্ডে রোগীর মৃত্যুকে ঘিরে অপ্রীতিকর ঘটনা
মিটফোর্ড হাসপাতালে গত মঙ্গলবার মধ্যরাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎ সক ও রোগীর স্বজনদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। মৃতের নাম ইরানী বেগম (২৫)। তাঁর বাড়ি কেরানীগঞ্জের বলসুতা গ্রামে।ইরানী বেগমের ভাই সাজ্জাদ হোসেন জানান, গত মঙ্গলবার রাতে তাঁর বোন পেটের ব্যথায় অচেতন হয়ে পড়েন। এ অবস্থায় তাঁকে মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। কিন্তু ওয়ার্ডে নেওয়ার আধঘণ্টার মধ্যেও কোনো চিকিৎ সক আসেননি। অনেক অনুরোধের পর চিকিৎ সক আসেন এবং এর কিছুক্ষণ পর ইরানী মারা যান। এ সময় ইরানীর অন্য ভাই শাহনেওয়াজ উত্তেজিত হয়ে কর্তব্যরত চিকিৎ সকদের গায়ে হাত তোলেন। খবর পেয়ে সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্ররা এসে শাহনেওয়াজকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।নাম প্রকাশ না করার শর্তে কর্তব্যরত একজন চিকিৎ সক জানান, রোগী আসার পরপরই প্রাথমিক চিকিৎ সা দেওয়া হয়। তখন রোগীর আত্মীয়রা আল্ট্রাসনোগ্রাফির কথা বলেন। এ সময় কর্তব্যরত চিকিৎ সক অপু, দেবাশীষ ও লিমা সাহা আল্ট্রাসনো না করতে চাপ দেন। এ নিয়ে রোগীর আত্মীয়রা ওই চিকিৎ সকদের মারধর করেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান জানান, অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।