মিঠু হত্যা মামলায় আরও দুজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার জ্যেষ্ঠ ক্যামেরাম্যান শফিকুল ইসলাম ওরফে মিঠু (৪০) হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সুজন ও রাজু ওরফে জামাই রাজুকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তুরাগ থানা পুলিশ একই ঘটনায় দায়ের করা অস্ত্র মামলায় তাদের দুই দিনের রিমান্ডে নিয়েছে।গতকাল বৃহস্পতিবার দুই মামলায় দুজনকে মহানগর হাকিমের আদালতে হাজির করে হত্যা মামলায় সাত দিন এবং অস্ত্র মামলায় পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ।এর আগে পুলিশ এ ঘটনায় ছয়জনকে রিমান্ডে নিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।