মিনিবাসের ধাক্কায় যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ভাটারা থানা এলাকায় গতকাল সোমবার মিনিবাসের ধাক্কায় মো. মঞ্জু (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এ ঘটনায় ওই মোটরসাইকেলের পেছনে থাকা মো. শিহাব (৬) নামের এক শিশু আহত হয়েছে। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।