মিনিবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবুজবাগ থানার টিটিপাড়া মোড়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে মিনিবাসের ধাক্কায় ১০ বছরের এক অজ্ঞাত শিশু নিহত হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও পুলিশ ঘাতক বাসটি আটক করে।সবুজবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফিরোজ আলম খান প্রথম আলোকে জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে টিটিপাড়া মোড় থেকে মতিঝিলমুখী সড়কের পাশে ওই শিশুটি দাঁড়িয়ে ছিল। মাই লাইন পরিবহনের একটি দ্রুতগামী বাস এ সময় শিশুটিকে ধাক্কা দিলে সে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয় লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।