মিরপুর কলেজে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করার জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উদ্যোগে ‘গণতন্ত্র অলিম্পিয়াড’ গতকাল শনিবার মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে অনুষ্ঠিত হয়েছে। এতে গণতন্ত্র, নির্বাচন, সংবিধান, জাতীয় সংসদসহ বিভিন্ন বিষয়ে ৫০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় অংশ নেয় তিন শ ছাত্রছাত্রী।সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, গণতান্ত্রিক সচেতনতা ও গঠনমূলক চেতনাবোধ সৃষ্টির মাধ্যমে উন্নত জাতি গঠনে এই অলিম্পিয়াড সহায়ক হবে।পর্যায়ক্রমে সারা দেশে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। পরবর্তী অলিম্পিয়াড হবে মুন্সিগঞ্জের শ্রীনগর সরকারি কলেজে।