মিরপুর স্টেডিয়াম ঘিরে কড়া নিরাপত্তা বেষ্টনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটের খেলা উপলক্ষে গতকাল শনিবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম ঘিরে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে। প্রস্তুত ছিল সেনা কমান্ডো, র্যাবের ডগ স্কোয়াড এবং পুলিশ ও র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, গতকাল বিশ্বকাপ ক্রিকেটের ভারত-বাংলাদেশ উদ্বোধনী খেলা চলার সময় শেরেবাংলা স্টেডিয়াম ঘিরে পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ হাজার সদস্য দায়িত্ব পালন করেন। শেরেবাংলা স্টেডিয়ামের আশপাশ এবং বিদেশি অতিথিরা উঠেছেন—এমন সব হোটেলসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। প্রধানমন্ত্রীসহ ভিভিআইপি, ভিআইপি ও পুরো অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে শেরেবাংলা স্টেডিয়াম এবং এর আশপাশের এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়।র্যাব ও পুলিশ সূত্র জানায়, গতকাল শেরেবাংলা স্টেডিয়ামের ভেতরে-বাইরে পুলিশ, র্যব ও সেনা মিলে পাঁচ হাজার সদস্য দায়িত্ব পালন করেন।সন্ধ্যায় মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, স্টেডিয়ামের ভেতরে-বাইরে পুলিশ, র্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার বেষ্টনী গড়ে তুলেছেন।সকাল ১০টার পর মিরপুর ১০ নম্বর থেকে মিরপুর ১ নম্বর, আগারগাঁও ক্রসিং থেকে মিরপুর ১০ নম্বর পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিভিন্ন রাস্তায় বসানো হয় নিরাপত্তা চৌকি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাচীর। একাধিকবার দেহ তল্লাশি করে দর্শকদের শেরেবাংলা স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়। আশপাশের বহুতল ভবনের ছাদে অবস্থান নিয়ে সার্বিক অবস্থা নজরদারি করেন নিরাপত্তাকর্মীরা।র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল প্রথম আলোকে বলেন, শেরেবাংলা স্টেডিয়াম ঘিরে পোশাকধারী সদস্যের পাশাপাশি সাদা পোশাকে র্যাবের দুই হাজার সদস্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করছেন। র্যাব নিরাপত্তা তদারকির জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করছে। স্টেডিয়ামের গ্যালারিতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা নজরদারি করে। প্রস্তুত ছিল র্যাবের রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স। সক্রিয় আছে ৪৬ স্বতন্দ্র পদাতিক ব্রিগেড।