মিরপুরে মেট্রোরেল প্রকল্পের ইট পড়ে একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর ১১ নম্বর সড়কে নির্মাণাধীন মেট্রোরেল প্রকল্পের ইট ওপর থেকে পড়ে এক ব্যক্তি মারা গেছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম এ কে এম মাহবুবুর রহমান তালুকদার। তিনি মিরপুরের একটি স্বর্ণের দোকানে কাজ করেন।
পল্লবী থানার উপপরিদর্শক (এএসআই) পিন্টু কুমার দাস প্রথম আলোকে বলেন, মাহবুবুর ওই সময় দোকানে যাচ্ছিলেন। সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলেই তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে।