মিরপুরে গৃহবধূ এসিডদগ্ধ দম্পতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর শাহ আলী থানার নিউ সি ব্লক এলাকায় শাহনাজ বেগম (৩৮) নামে এক গৃহবধূ এসিডদগ্ধ হয়েছেন। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে গৃহবধূর স্বামী এবং তাঁর আরেক স্ত্রীকে গ্রেপ্তার করেছে। শাহ আলী থানার পুলিশ জানায়, ভোর পাঁচটার দিকে বাসার সামনেই শাহনাজ বেগমকে তাঁর স্বামী শাহেদ আলী ও প্রথম স্ত্রী শিউলি বেগম এসিড ছুড়ে মারেন। এতে তাঁর দুই পা ঝলসে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।