মিরপুরে ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর থানার শাহ আলীবাগের একটি বাড়ির ছয়তলার ছাদ থেকে পড়ে গতকাল বৃহস্পতিবার রোকেয়া আক্তার ওরফে সুমি (২০) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। সুমি কয়েকটি টেলিভিশন নাটক ও বাংলা চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন।মিরপুর থানা সূত্র জানায়, সুমি তাঁর মা-বাবার সঙ্গে জনতা হাউজিংয়ে ৯৪/৯৬ হেনা গার্ডেন ভবনের এ/২ নম্বর ফ্ল্যাটে থাকতেন। গতকাল সকাল পৌনে আটটার দিকে তিনি সবার অগোচরে বাড়ির ছাদে যান। একপর্যায়ে তিনি ছাদ থেকে পড়ে মারা যান।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, তাদের ধারণা প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তদন্তকারী মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নাসিরউদ্দিন জানান, পুলিশের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ দাফন করা হয়েছে।