মিরপুরে ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিকাঘাতে আহত গৃহবধূ রেহানা আক্তার (৪০) গতকাল শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাঁর স্বামীর নাম মতিউর রহমান। ২ নভেম্বর মিরপুরের বড়বাগে নিজ বাড়িতে আহত হন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ২ নভেম্বর রাত দেড়টার দিকে মিরপুর ২ নম্বর সেকশনের বড়বাগের ৬৭/২ নম্বর বাড়িতে ছুরিকাঘাতে আহত হন রেহানা আক্তার। তাঁকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।