মিরপুরে ডিসিসি কমপ্লেক্স উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর ১৩ নম্বর সেকশনে অত্যাধুনিক ‘ডিসিসি কমপ্লেক্স’ নির্মাণ করেছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। গতকাল সোমবার এই কমপ্লেক্সের উদ্বোধন করেন মেয়র সাদেক হোসেন খোকা।প্রায় নয় কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মার্কেট ও কমিউনিটি সেন্টারে শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থাসহ বিশাল হলরুম, স্বয়ংক্রিয় জেনারেটর, লিফট, বৈদ্যুতিক সাবস্টেশন, ডিপার্টমেন্টাল কেন্দ্র, দোকান, কাউন্সিলরের কার্যালয় ও গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে।কমপ্লেক্স উদ্বোধনের সময় মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ কামাল আহমেদ মজুমদার, ডিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য কর্মকর্তা প্রমুখ। বিজ্ঞপ্তি।