মিরপুরে ড্রামের ভেতর যুবকের লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর কলেজের পেছনে পড়ে থাকা একটি নীল রঙের ড্রামের ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে লাশটি উদ্ধার করা হয়।
যে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, তাঁর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ বলছে, লাশের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হত্যা করে ড্রামের ভেতরে ভরে ঘাতকেরা ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই যুবকের নাম-পরিচয় শনাক্তের লক্ষ্যে কাজ চলছে। একই সঙ্গে ওই যুবককে কে বা কারা হত্যা করেছে, তাদের চিহ্নিত করে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
নিহত যুবকের লাশের ময়নাতদন্ত হবে বলে জানায় পুলিশ। এ জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।