মিরপুরে দারোয়ানকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে নির্মাণাধীন বাড়ির এক দারোয়ানকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সুলতান মিয়া (৬৫)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মিরপুর ১০ নম্বর সেকশনের ডি ব্লকের ২৬ নম্বর সড়কের ২০ নম্বরের নির্মাণাধীন বাড়ির দারোয়ান সুলতান মিয়া গতকাল সকাল সাতটার দিকে ওই বাড়ির সামনে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন। এ সময় তিন সন্ত্রাসী এসে তাঁর বুকে গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত সুলতান মিয়ার গ্রামের বাড়ি বরগুনায়।