মিরপুরে পৃৃথক অভিযানে গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতির চেষ্টা, চুরি ও জালিয়াতির অভিযোগে গতকাল বৃহস্পতিবার পৃথক অভিযানে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) অনিমেষ চন্দ্র সাহা প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর পাঁচটার দিকে মিরপুর থানার টেকনিক্যাল মোড় এলাকা থেকে দুটি প্রাইভেট কারসহ জাকারিয়া হায়দার ও রফিক নামের দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা দুজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ ছাড়া সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর থানাধীন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে নম্বরবিহীন দুটি মোটরসাইকেলসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন লোকমান হোসেন, আনোয়ার হোসেন, শাহীন, নজরুল ইসলাম ও মাসুদ । মোটরসাইকেল দুটি ছিল চুরি করা।দুপুর ১২টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকা থেকে আবদুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে বাংলাদেশ সড়ক ও জনপথ কর্তৃপক্ষের (বিআরটিএ) ভুয়া কাগজপত্র ও জালিয়াতির কাজে ব্যবহূত একটি কম্পিউটার উদ্ধার করা হয়। পুলিশের অভিযোগ, আবদুর রহমান বিআরটিএর বিভিন্ন সনদ জাল করে মানুষের কাছে বিক্রি করতেন।