মিরপুরে পোশাক কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিকাণ্ড
প্রতীকী

রাজধানীর মিরপুরের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টায় বাসতি হাউজিং-এ থাকা ওই কারখানায় আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।

প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মাহফুজ রিবেন।