মিরপুরে সাত প্রতিষ্ঠানকে জরিমানা
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার মিরপুরে সাতটি দোকানে অভিযান চালিয়ে দুই লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন।বিএসটিআই ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে ভ্রাম্যমাণ আদালত মিরপুর-১ নম্বরের মুক্তি প্লাজার সামনে নাহিদের ফলের দোকানে অভিযান চালান। বিষাক্ত রাসায়নিক কার্বাইড দিয়ে আম পাকানোর অপরাধে আদালত দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা এবং ৫০ কেজি আম ধ্বংস করেন। ক্যাফে কুতুব শাহ রেস্টুরেন্টে মাছ সংরক্ষণের বরফ দিয়ে লাচ্ছি তৈরি করায় রেস্টুরেন্ট মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন।শাহীন থাই ও চায়নিজকে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধেপ্রিন্স কফি হাউসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। মিরপুরের হজরত শাহ আলী সিটি মার্কেটের যমুনা হোটেল অ্যান্ড সুইটমিটকেও নিম্নমানের পানি পরিবেশন করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত। ভোজনবিলাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে নোংরা পরিবেশে খাবার তৈরি করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।মিরপুর-২-এর অলিম্পিয়া বেকারি অ্যান্ড কনফেকশনারি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে খাদ্যপণ্য বিক্রি করায় আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বিএসটিআইয়ের সহকারী পরিচালক কে এম হানিফ, জেলা প্রশাসন ও র্যাব-৪-এর সদস্যরা উপস্থিত ছিলেন।