মিরপুরে সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেতন–ভাতা বাড়ানোর দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ
ছবি: প্রথম আলো

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক।

পুলিশ বলছে, দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আজ রোববার সকাল ৮টা থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে মিরপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানার প্রায় ৮ থেকে ১০ হাজার শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ করছেন।

পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভে মিরপুর এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলমুখী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার আ স ম মাহাতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’