মিরপুরে ৩৮০০ ফোন বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন তিন হাজার ৮০০ ফোন বিকল হয়ে গেছে।বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) জনসংযোগ ও প্রকাশনা সূত্র গতকাল বৃহস্পতিবার জানায়, কল্যাণপুর নতুনবাজার রোডের ম্যানহোল থেকে তিন হাজার ৮০০ জোড়া ভূগর্ভস্থ কেব্ল কাটা পড়ায় এবং এক হাজার ২০০ জোড়ার ১০০ মিটার কেব্ল চুরি হওয়ায় এসব ফোনের সংযোগ বিকল হয়ে গেছে। দু-তিন দিনের মধ্যে এসব টেলিফোনে সংযোগ দেওয়া সম্ভব হবে।