মিরপুরের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল মঙ্গলবার ঢাকার মিরপুরে অভিযান চালিয়ে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে। প্রতিষ্ঠানগুলো হলো, মিরপুর ১ নম্বর সেকশনের স্বর্ণলতা ফুড প্রোডাক্টস, মিরপুর ১০ নম্বর সেকশনের প্রাইম সুইটস অ্যান্ড ফুড ফেয়ার, ফরিদা বেকারি, মৃধা ড্রাগস ও রূপনগর আবাসিক মার্কেটের স্বপ্ন সুপার স্টোর। অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।