মির্জা আব্বাসের জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যাচেষ্টা, পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে গত শনিবার গ্রেপ্তার দেখানো বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন। গতকাল রোববার মির্জা আব্বাসের পক্ষে জামিনের আবেদন করা হলে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত তা মঞ্জুর করেন। হত্যাচেষ্টা, পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় মহানগর হাকিম ইসমাঈল হোসেন এবং মিরপুর থানায় দায়ের করা ভাঙচুরের মামলায় কামরুন্নাহার গতকাল জামিন মঞ্জুর করেন।আদালত সূত্র জানায়, ২৭ জুন বিএনপি-আহূত হরতাল সফল করতে হরতালের আগের রাতে রাজধানীর বিভিন্ন থানায় পুলিশের কাজে বাধা, গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা ও ভাঙচুরের অভিযোগে মামলা করা হয়।