মীনা বাজারের কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মীনা বাজারের ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপকদের জন্য প্রথম আলো জবস এবং এইচ আর কাইটসের যৌথ উদ্যোগে বিজনেস কমিউনিকেশন অ্যান্ড কনফ্লিক্ট রেজুলেশন শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মীনা বাজারের করপোরেট কার্যালয়ে ওই কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন কাইটসের ব্যবস্থাপনা পরিচালক সাউদ বিন মাসুদ। সহকারী প্রশিক্ষক ছিলেন নিজবাত আনোয়ার। প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।