মুক্তি পেলেন সাংবাদিক অলিউল্লাহ নোমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি অলিউল্লাহ নোমান ৩৭ দিন কারাভোগের পর মুক্তি পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়। ‘চেম্বার মানেই সরকার পক্ষে স্টে’ শিরোনামে আমার দেশ পত্রিকায় প্রতিবেদন লেখার কারণে গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছিল।গত ২৫ আগস্ট আদালতের নির্দেশে আত্মসমর্পণ করেন অলিউল্লাহ নোমান। একই মামলায় ওই পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, আমার দেশ-এর উপসম্পাদক সৈয়দ আবদাল আহমদসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতারা গতকাল কারাগারের প্রধান ফটকে অলিউল্লাহকে ফুলের মালা দিয়ে বরণ করেন।অলিউল্লাহ নোমান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘সত্য প্রকাশে আপসহীন থাকার কারণেই আমাকে কারাভোগ করতে হয়েছে।’ অলিউল্লাহ নোমানকে স্বাগত জানিয়ে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘লড়াই করেই সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করতে হবে।’