মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ প্রতিষ্ঠার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় সংগঠিত করে অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। গতকাল শনিবার মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ মোহাম্মদপুর থানা শাখার উদ্যোগে এক সম্মেলনে তিনি এ কথা বলেন। মোহাম্মদপুর টাউনহল-সংলগ্ন শহীদ পার্ক মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। ডেপুটি স্পিকার সংগঠনটির চেয়ারম্যান। আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক। বিজ্ঞপ্তি।