মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার শপথ নিলেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার শপথ নিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী। গতকাল বুধবার কেন্দ্রীয় মিলনায়তনে ‘আলোকিত হই মুক্তিযুদ্ধের চেতনায়’ শীর্ষক স্বাধীনতার দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীরা দেশ গড়ার এই শপথ নেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভা আয়োজিত এই অনুষ্ঠানে উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ উপস্থিত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। বক্তব্য দেন বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন, বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা আবেদা সুলতানা, অশোক কুমার সাহা ও মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান কাজী সাইফুদ্দিন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি শোভন সাহা ও সাধারণ সম্পাদক অজয় দাস। শেষে ছিল সংগীত ও নাটক।