মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে সরকারি চাকরির বয়স ৬২ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাকরির বর্তমান বয়সের ধারাবাহিকতা বজায় রেখে চাকরিজীবী মুক্তিযোদ্ধাদের চাকরির বয়স ৬২ করার দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ড সমন্বয় পরিষদ। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, সম্প্রতি মন্ত্রিপরিষদের বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরির বয়স দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এ-সংক্রান্ত আদেশে চাকরিজীবী মুক্তিযোদ্ধাদের বয়স বাড়ানো হয়নি। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, প্রশাসনের মধ্যে স্বাধীনতাবিরোধী একটি চক্র চাকরির বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্তের মধ্যে মুক্তিযোদ্ধাদের যুক্ত না করে সরকারের ভাবমূর্তি নষ্ট করছেন। এতে সরকার ও প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের দূরত্বও সৃষ্টি হবে।সমন্বয় পরিষদের সভাপতি হেদায়েতুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ডের মহাসচিব মো. শাহাবুদ্দীন। জ্যেষ্ঠ সহসভাপতি নূর ইসলাম মোল্লা, যুগ্ম মহাসচিব শাহজাহান কামাল প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।