মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা এপ্রিলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার এক লাখ ৭৭ হাজার মুক্তিযোদ্ধার খসড়া তালিকার ডেটাবেইস তৈরি করেছে। এ তালিকা আগামী ৩০ মার্চ পর্যন্ত সংশোধন করা যাবে। এপ্রিল মাসে চূড়ান্ত ডেটাবেইস প্রকাশ করা হবে।গতকাল বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) আনুষ্ঠানিকভাবে খসড়া তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমানে গেজেটকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ চার হাজার। এর মধ্যে অনেক ভুয়া মুক্তিযোদ্ধার খোঁজ পাওয়া গেছে। তাঁদের ব্যাপারে চিঠিও পাঠানো হয়েছে। অনেকের নাম ইতিমধ্যে বাদও দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত তালিকা ডেটাবেইসে প্রকাশ করার পরও এ তালিকায় বাদপড়া মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির সুযোগ থাকবে।