মুক্তিযোদ্ধাদের সচেতন থাকার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারের রায় দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে স্বাধীনতাবিরোধীদের সাম্প্রতিক অপতৎপরতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম।গতকাল মঙ্গলবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৩ উদ্যাপনের জন্য জাতীয় কর্মসূচি প্রণয়নসংক্রান্ত এক আন্তমন্ত্রণালয় সভায় সভাপতিত্বকালে প্রতিমন্ত্রী এই আহ্বান জানান। খবর তথ্য বিবরণীর।