মুজাহিদের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ দলের কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আজ শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে জামায়াত।
গতকাল শুক্রবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে এই কর্মসূচির কথা জানান। বিবৃতিতে তিনি দাবি করেন, মুজাহিদ বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা ভিত্তিহীন। তিনি সম্পূর্ণ নির্দোষ।
বিবৃতিতে ঘোষিত কর্মসূচি ‘শান্তিপূর্ণভাবে’ সফল করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।