মুঠোফোনে আবেদনের ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ শ্রেণীতে ভর্তির জন্য ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ১৯টি কলেজে মুঠোফোনে গ্রহণ করা আবেদনের ফল গতকাল প্রকাশ করা হয়েছে।ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন এই তথ্য জানিয়ে প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে কলেজগুলোকে ফল জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের নির্দিষ্ট মুঠোফোনে সংক্ষিপ্ত বার্তায় (এসএমএস) ফল জানানোর জন্য মুঠোফোন কোম্পানি টেলিটক কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এবারই প্রথমবারের মতো ঢাকা বোর্ডের ১৯টি কলেজে মুঠোফোনে ভর্তির আবেদন গ্রহণ করা হয়।যেসব কলেজে নতুন এই পদ্ধতিতে আবেদন করা হয়: ঢাকা কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি ভাওয়াল বদরে আলম কলেজ, সরকারি টঙ্গী কলেজ, সরকারি তোলারাম কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, তেজগাঁও কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা কমার্স কলেজ, ভিকারুন নিসা নূন কলেজ, আইডিয়াল স্কুল ও কলেজ-মতিঝিল, রেসিডেনসিয়াল মডেল কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল ও কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ ও ঢাকা ইমপিরিয়াল কলেজ।