মুঠোফোনে কথা বলায় মোটরসাইকেল চালককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেল চালানোর সময় মুঠোফোনে কথা বলার দায়ে রাজধানীতে একজনকে ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল বৃহস্পতিবার নগরের তেজগাঁও শিল্পাঞ্চল থানার পাশে নির্বাহী ম্যাজিস্ট্রেট তোফায়েল ইসলাম এই আদালত পরিচালনা করেন। ম্যাজিস্ট্রেট জানান, আদালত গতকাল বাসে ও সিএনজিচালিত অটোরিকশায় বাড়তি ভাড়া আদায় এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যানবাহন চালানোর দায়ে ১৪টি মামলা করেন। এসব মামলায় জরিমানা আদায় করা হয় প্রায় ১১ হাজার টাকা।