মুন্নী সাহাকে হত্যার হুমকি অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার দুটি বুলেট, এক টুকরা চন্দন কাঠ আর হত্যার হুমকিসংবলিত একটি চিঠি পেয়েছেন এটিএন নিউজের বার্তাপ্রধান মুন্নী সাহা। ৬ অক্টোবর থেকে চাঁদার দাবিতে তাঁর কাছে ফোন আসছিল। এ বিষয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।মুন্নী সাহা গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ৬ অক্টোবর থেকে ফোনে তাঁর কাছে ১০ কোটি টাকা চাঁদা চাওয়া হচ্ছিল। নিজেকে ‘মোস্ট ওয়ান্টেড নবী’ পরিচয় দিয়ে একজন ফোন করছিলেন। সর্বশেষ গত বুধবার তাঁর নিকেতনের বাসায় ওই চিঠি, বুলেট ও চিতায় জ্বালানোর কাঠের টুকরো পাঠানো হয়।এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, গতকাল জিডিটি হয়েছে। পুলিশ তাঁর বাসায় গিয়ে বুলেট, চিঠি ও কাঠ জব্দ করেছে। অনুসন্ধান চলছে।সর্বশেষ পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘আমার টেকা দে আর নাইলে তোকে মৃত্যুর দুয়ারে পাঠানোর দায়িত্ব আমি নিলাম। অপেক্ষায় থাকিস।’