মুফতি আমিনীর বিচার দাবি করেছে কর্মজীবী নারী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ণাঙ্গ কৃষিশ্রম আইন প্রণয়ন, জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ এবং নারীনীতির বিরুদ্ধাচরণকারী মুফতি আমিনীর বিচার দাবি করেছেন ‘কর্মজীবী নারী’র নেতারা।গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এসব দাবি করেন। মে দিবস এবং সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ৫ মে কর্মজীবী নারীর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলন হবে।সংবাদ সম্মেলনে কর্মজীবী নারীর সভাপতি শিরীন আখতার, নির্বাহী পরিচালক রোকেয়া রফিক, পরিচালক মাহমুদা ইমাম প্রমুখ উপস্থিত ছিলেন। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান কর্মজীবী নারীর সহসমন্বয়কারী লিপিকা বিশ্বাস। বিজ্ঞপ্তি।