মূলধন বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন ট্রাস্ট ফান্ডের মূলধন বাড়াতে ১০ লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার ট্রাস্ট ফান্ডের দাতা মাহমুদা রহমান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীনের কাছে এই চেক হস্তান্তর করেন। আগে ফান্ডের মূলধন ছিল ২ লাখ ৩৩ হাজার ৫৮০ টাকা। উপাচার্যের দপ্তরে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আখতারুজ্জামান, দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ কুমার রায়, বিভাগের প্রবীণ অধ্যাপক হাসনা বেগম, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এই ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের মেধাবী ও কৃতী শিক্ষার্থীকে ট্রাস্ট ফান্ড কমিটির সুপারিশ অনুযায়ী মমতাজউদ্দিন স্মারক স্বর্ণপদক ও বৃত্তি দেওয়া হয়।