মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল না করলে কঠোর কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সে ক্ষেত্রে বিদ্যুৎ বিল না দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হবে। এ ছাড়া ৩০ সেপ্টেম্বর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করা হবে।গতকাল বুধবার পুরানা পল্টনে মুক্তি ভবনের সামনে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আয়োজিত এক সমাবেশে নেতারা এসব কর্মসূচি ঘোষণা করেন।জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘বহুজাতিক কোম্পানির হাতে গ্যাসসম্পদ তুলে দেওয়ার জন্য সরকারকে পিএসসি-২০১২, বিদেশি কোম্পানির হাতে কয়লাসম্পদ তুলে দেওয়ার জন্য কয়লানীতি করতে দেওয়া হবে না। জনগণের সম্মতি নিয়েই শতভাগ মালিকানা রক্ষা করে এসব নীতি প্রণয়ন করতে হবে।’ অবশ্য এর আগে জাতীয় সংসদে ‘খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধকরণ’ আইন পাস করার দাবি জানান তিনি।জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, রেন্টাল-কুইক রেন্টালের নামে কিছু গোষ্ঠীকে ব্যবসা দিতে গিয়ে সরকার জনগণের যে অর্থ ব্যয় করছে, তা পদ্মা সেতুতে খরচ করলে বিশ্বব্যাংকের কাছে ঋণের জন্য হাত পাততে হতো না।সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা রুহিন হোসেন, বাসদের বজলুর রশিদ ফিরোজ, ওয়ার্কার্স পার্টির মোজাম্মেল হক, পানিবিশেষজ্ঞ ম ইনামুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দৈনিক বাংলা মোড় ঘুরে পুরানা পল্টন-তোপখানা রোড হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।