প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ৬০ বছর পূর্তি উপলক্ষে ২৫ জুন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে যোগ দিতে নাম নিবন্ধনের জন্য বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।১৫ জুনের মধ্যে বিভাগীয় কার্যালয়ে যোগাযোগ করে (৯৬৬১৯২০-৭৩/৭৪৭০) নাম নিবন্ধনের অনুরোধ জানিয়েছেন বিভাগের চেয়ারম্যান শাহ মোহাম্মদ উল্লাহ।৬০ বছর পূর্তি উদ্যাপনের লক্ষ্যে অধ্যাপক এ এইচ এম মুস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তি।