প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবিত উড়াল পথ মূলত ব্যক্তিগত পরিবহন ব্যবস্থার অবকাঠামোই হবে। এটি ঢাকার যানজট কমাতে পারবে না, বরং যটের চক্রই টিকিয়ে রাখবে। অন্যদিকে মেট্রো রেল ঘণ্টায় ২০ হাজার যাত্রী পরিবহন করতে পারে। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সমাজ রূপান্তর কেন্দ্র আয়োজিত ‘উড়াল পথ না মেট্রো রেল: ঢাকায় গণপরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। এতে বক্তব্য দেন বুয়েটের সাবেক উপাচার্য মো. সফিউল্লাহ, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক পিয়াস করিম, আবদুল হক, পরমাণু বিজ্ঞানী ফ র আল সিদ্দিক প্রমুখ। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।বক্তারা উড়াল পথ প্রকল্প বাদ দিয়ে রাজধানীতে দ্রুত মেট্রো রেল চালুর দাবি জানান। বিজ্ঞপ্তি।