মেডিকেল কলেজের বিতর্ক উৎসব শুরু ১৪ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবিডি) ও ময়মনসিংহ মেডিকেল কলেজ ডিবেটিং সোসাইটি (এমএমডিএস) যৌথভাবে আয়োজন করছে ‘দ্বিতীয় জাতীয় এসকেএফ এনডিএফবিডি-এমএমডিএস মেডিকেল কলেজ বিতর্ক উৎসব-২০১২’। আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠেয় এই বিতর্ক উৎসবে দেশের বিভিন্ন মেডিকেলের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেবেন। উৎসবে প্রদর্শনী, রম্য ও বারোয়ারি বিতর্কের পাশাপাশি থাকছে বিতর্ক কর্মশালা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্যাম্পফায়ার।বিতর্কে অংশগ্রহণে আগ্রহীরা ০১৭১১৫৪১৫৬৬, ০১৭১৯১৬৬১০৬, ০১৭৪৫৮০৬৭০৩ ও ০১৭১৬-৫৮৮৭০৮ নম্বরে যোগাযোগ করতে পারেন। ওয়েবসাইটেও নিবন্ধন করা যাবে: www.ndfbd.com. বিজ্ঞপ্তি।