মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে ধূমপায়ীর হার উদ্বেগজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি জরিপ বলছে, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ওষুধপ্রযুক্তি বিভাগে অধ্যয়নরত ছাত্রদের ৭০ শতাংশ এবং ছাত্রীদের ৫০ শতাংশ কোনো না কোনোভাবে তামাক সেবন করেছেন। মন্ত্রণালয়ের অন্য জরিপটি বলছে, স্কুলশিক্ষার্থীদের ১৮ দশমিক ৫ শতাংশ ধূমপান শুরু করে বয়স ১৫ বছর হওয়ার আগেই।গতকাল রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘গ্লোবাল স্কুল প্রফেশনাল সার্ভে’ ও ‘গ্লোবাল ইয়ুথ টোব্যাকো সার্ভে’ শিরোনামের জরিপ দুটির ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বলা হয়, ৩০টি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ওষুধপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী এবং ২০০-এর বেশি স্কুলের পাঁচ হাজার ৪০ জন শিক্ষার্থীর ওপর পরিচালিত জরিপ করা হয় ২০০৯ সালে। অনুষ্ঠানে বলা হয়, তামাক ও তামাকজাত পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানগুলো শিশুদেরও তামাক সেবনে উদ্বুদ্ধ করছে পরবর্তী ৪০ বছরের ব্যবসা নিশ্চিত করতে। মন্ত্রণালয়ের তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়ক ইকবাল কবীর জরিপ দুটির ফলাফল উপস্থাপন করেন। অনুষ্ঠানে ঢাকা আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে তামাক ও তামাকজাত পণ্যের ব্যবসা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।আমরা ধূমপান নিবারণ করির (আধূনিক) প্রতিষ্ঠাতা সভাপতি নূরুল ইসলাম বলেন, নেশাদ্রব্য ইসলামে হারাম। তাই সিগারেট গ্রহণের বিরুদ্ধে দেশের ইমাম সমাজ ভূমিকা রাখতে পারে। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক জানান, তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে আগামী বাজেটে তামাকজাত পণ্যের ওপর চড়া হারে শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে।