মেডিকেলে জিপিএর ভিত্তিতে ভর্তির দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ পরীক্ষা নিয়ে মেডিকেলে ভর্তির পক্ষে মত দিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ভর্তির স্বপ্ন নিয়ে আছে। বাস্তবতা বিবেচনা করে পরীক্ষার মাধ্যমে ভর্তি সম্পন্ন করার পক্ষে মত দেন তিনি।গতকাল বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন।১২ আগস্ট স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে পরীক্ষাবিষয়ক নীতিনির্ধারণী সভায় পরীক্ষা ছাড়াই ২০১২-১৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত হয়। এর পরপরই আন্দোলনে নামেন ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা।এদিকে জিপিএর ভিত্তিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হককে স্মারকলিপি দিয়েছেন ভর্তি-ইচ্ছুক কিছু শিক্ষার্থী। এ ছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনও করেছেন তাঁরা।শিক্ষার্থী সৈয়দ ফারহান নূর প্রথম আলোকে জানান, বেলা একটা ২০ মিনিটে তাঁরা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন। এরপর বেলা দুইটায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে শোভাযাত্রা বের করেন তাঁরা। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় এবং সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জিপিএর ভিত্তিতে সরকারের ঘোষিত নিয়ম অনুযায়ী পরীক্ষা নিলেই প্রকৃত মেধাবীরা সুযোগ পাবেন বলে মত প্রকাশ করেন।