মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্সদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন। ১৯টি জেলাকে বাদ দিয়ে নার্স নিয়োগের বিজ্ঞপ্তিরও প্রতিবাদ জানানো হয়েছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এর আগে এসব দাবিতে সংগঠনটি গতকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন এ সংগঠনের সভাপতি তাসলিমা বেগম। বক্তব্য দেন সংগঠনের মহাসচিব ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান, শাহীনুর রহমান প্রমুখ। বক্তারা প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পুরোনো কারিকুলামের অন্তর্ভুক্ত ২০১০ সাল পর্যন্ত পাস করা ব্যাচসহ মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানান। বিজ্ঞপ্তি।